Showing posts with label Woman. Show all posts
Showing posts with label Woman. Show all posts

Sunday, May 5, 2024

পাপনের কাছে যে আবদার সাকিবের!

পাপনের কাছে যে আবদার সাকিবের!

পাপনের কাছে যে আবদার সাকিবের!



চলতি ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির হয়ে গত শুক্রবার (৩ মে) সেঞ্চুরির দেখাও পেয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার। ডিপিএল ইতিহাসে এটিই সাকিবের প্রথম সেঞ্চুরি।

সবমিলিয়ে প্রায় পাঁচ বছর পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন সাবেক এই টাইগার দলপতি। এবার স্বস্তির এই সেঞ্চুরির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদারও রেখেছেন সাকিব।

শনিবার (৪ মে) সতীর্থ রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন সাকিব। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, সেঞ্চুরির জন্য বিসিবি সভাপতি তাকে (সাকিব) অভিনন্দন জানিয়েছেন কি না; জবাবে সাকিবের মন্তব্য, ‘পাপন (ভাই) আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, ‘‘পাপন (ভাই), এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন?’’ জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’

এদিকে একইদিনে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি বস। এ সময়ে সাকিবের বিষয়ে পাপনের মন্তব্য, ‘সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও নিজের ভাবনার কথা জানান সাকিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ নিয়ে তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই, যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে (২০১৮ সালে)।’

সাকিব যোগ করেন, ‘কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। তবে একইসঙ্গে বলব, অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড–পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ (২০২২) খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সে হিসেবে এটা আদর্শ না। তবে এটাই প্রস্তুতি নেওয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ



আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে আগামী ২০ অক্টোবর পর্দা নামবে ১০ দলের এই টুর্নামেন্টের।


সূচি অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। এদিন হোম অব ক্রিকেট মিরপুরে সন্ধ্যা ৭টায় কোয়ালিফায়ার পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে ৫ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষে উইন্ডিজ। আর গ্রুপ পর্বে চতুর্থ ও শেষ ম্যাচে ১২ অক্টোবর টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতির দল। আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড আর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। দুটি ম্যাচই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে হবে।

একনজরে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
৩ অক্টোবর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৭টা মিরপুর
৫ অক্টোবর ইংল্যান্ড সন্ধ্যা ৭টা মিরপুর
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৩টা মিরপুর
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা মিরপুর
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা



আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে।

এবারের আসরের আয়োজক বাংলাদেশ। এবার মোট দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে।

এর আগে, রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। এ সময় সূচি ঘোষণা অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস এবং বাংলাদেশ-ভারত মহিলা দলের দুই অধিনায়ক উপস্থিত ছিলেন।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল তারা।


গ্রুপ পর্ব

গ্রুপ এ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কোয়ালিফাইয়ার-১

গ্রুপ বি : বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফাইয়ার-২

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে, ২০১৪ সালে প্রথমবার টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ।